নাজিম আল হাসান | ০৯:২৫ পিএম, ২০২৬-১০-০১
বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় রাঙামাটি শিশু নিকেতন মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। পরে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন পিযূষ তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও পোট্রেটের প্রতিষ্ঠাতা রুপম চক্রবর্তী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ফিফা চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম এবং রাঙামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতারসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব চ্যানেল আই পরিবারের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই চ্যানেল আই সত্য, সুন্দর ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ সংবাদ ও অনুষ্ঠান তুলে ধরে আসছে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার নানা দিক গণমাধ্যমটির বিভিন্ন আয়োজনে উঠে আসে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে দেশবাসীর সামনে তুলে ধরতেও চ্যানেল আই ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় চ্যানেল আই দেশের গণমাধ্যম অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি কৃষি, সংস্কৃতি, বিনোদন ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে চ্যানেল আই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি তার পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে রাঙামাটির স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অতিথিরা চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনগুলোতে গণমাধ্যমটির আরও অগ্রগতি প্রত্যাশা করেন।
আলোচনা সভা শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চ্যানেল আইয়ের পক্ষ থেকে আটজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষপর্যায়ে রাঙামাটি শিশু নিকেতন মাঠে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। এর মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তাও তুলে ধরা হয়।
বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির শান্তিনগর এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে মো. ইসা নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স à¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থà...বিস্তারিত
নাজিম আল হাসান : বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিà...বিস্তারিত
আজগর আলী খান : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উৎসবমুখর পরিবà...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ২০...বিস্তারিত
আলমগীর মানিক : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited