মনির হোসেন | ১১:৪০ পিএম, ২০২৬-১০-২৩
রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসবুক পেজ চালু করেছে রাঙামাটি পৌরসভা। এ পেজের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে যত্রতত্র আবর্জনা জমে থাকা, সড়ক ও অলিগলির ময়লা-আবর্জনা, সড়কবাতি নষ্ট হয়ে যাওয়া এবং পরিচ্ছন্নতাসংক্রান্ত নানা অভিযোগ ও তথ্য পৌর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন নাগরিকরা।
পৌর এলাকার কোথাও দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকলে, রাস্তার পাশে ময়লার স্তূপ তৈরি হলে কিংবা কোনো এলাকার সড়কবাতি নষ্ট হয়ে গেলে সেই স্থানের ছবি তুলে সঠিক অবস্থান উল্লেখ করে ফেসবুক পেজটিতে কমেন্ট অথবা ইনবক্সে বার্তা পাঠাতে পারবেন স্থানীয় বাসিন্দারা। নাগরিকদের দেওয়া এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবে পৌরসভার পরিচ্ছন্নতা টিম।
পেজটিতে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, সমস্যা চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট স্থানের ছবি, সঠিক লোকেশন এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। এতে পৌরসভার সংশ্লিষ্ট কর্মীদের জন্য সমস্যার স্থান শনাক্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে।
এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং নাগরিকদের সঙ্গে পৌর কর্তৃপক্ষের যোগাযোগ আরও সহজ করার সুযোগ তৈরি হয়েছে। আগে কোনো এলাকায় আবর্জনা জমে থাকা কিংবা সড়কবাতি নষ্ট হওয়ার মতো সমস্যা কর্তৃপক্ষের নজরে আনতে অনেক সময় ভোগান্তিতে পড়তে হতো বাসিন্দাদের। এখন ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই এসব সমস্যার তথ্য জানাতে পারবেন তাঁরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited