মেহেদী হাসান | ০৭:২৩ পিএম, ২০২৬-১০-০৪
রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন হয়েছে জুরাছড়ি উপজেলা একাদশ।
রোববার (৪ অক্টোবর) সকালে জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসাসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, “পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এই আয়োজন একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। সঠিক চর্চা ও সুযোগ পেলে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করবে।” ক্রীড়াঙ্গনের এই ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “প্রমিলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি দুর্দান্ত মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি প্রমিলা কাবাডি দল অংশ নেয়। ফাইনাল ম্যাচে শুরু থেকেই জুরাছড়ি ও কাউখালী উপজেলা একাদশের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৩১-২৪ পয়েন্টের ব্যবধানে কাউখালীকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম, চুরি, মাদক কারবার ও মাদক সেবনà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনসহ মোট সাত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে তীব্র আকার ধারণ করেছে এলপিজি (গ্যাস) সংকট। জ্বালানি সংকটে শহরের এলপিজি ফিলিং স্টেশনগুà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited