মেহেদী হাসান | ০১:২৬ পিএম, ২০২৬-১০-২৫
রাঙামাটির সাজেকে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে হেডম্যান ও কারবারিদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের পথ তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি গঠন এবং দ্রুত আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের নাম আসায় হেডম্যান ও কারবারিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আন্দোলনের শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।
ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, আন্দোলনের প্রথম দিন থেকেই গণমাধ্যমের মাধ্যমে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। তবে তখন আলোচনা শুরু করা সম্ভব হয়নি। গতকাল আন্দোলনকারীদের একটি বিবৃতির মাধ্যমে আলোচনায় বসার আগ্রহের কথা জানতে পেরেছেন তাঁরা। এতে সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিরসনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে। এর মধ্য দিয়ে সাজেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং পর্যটকদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রটি আবারও উন্মুক্ত করা সম্ভব হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited