অহিদুল ইসলাম অভি | ১১:৪৩ এএম, ২০২৬-০৭-২২
রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবক এবং সাজা ও পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ জুলাই ২০২৬ রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, অর্থ আদায়ের চেষ্টা এবং চোরাই মালামাল নিজের হেফাজতে রাখার অভিযোগে মো. শাহীন (১৯) ও রাকিব হাসান সৌরভ (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা দুজনই রাঙামাটির লংগদু উপজেলার মারিশ্যাচ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা নং-১৩ (তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪২০, ৪০৬, ৩৭৯ ও ৪১১ ধারায় রুজু করা হয়েছে।
একই অভিযানে দুইটি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দিন কলিম ওরফে কালু (২৮)-কে রাঙামাটি সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি কামানী কুমার চাকমাকেও গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, প্রতারণা, চুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited