অহিদুল ইসলাম অভি | ০৬:১৫ পিএম, ২০২৬-০৯-০৫
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবনিযুক্ত পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমাসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের পরিধি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা গেলে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে আরও ভালো খেলোয়াড় উঠে আসবে।
সংবর্ধনার জবাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান। রাঙামাটির তরুণদের প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইয়ুথ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্য, ক্রীড়াপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের জব্বার শিবির এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ক...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রশাসন ও বন বিভাগের নজর এড়িয়ে কাপ্তাই হ্রদ দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মনির হোসেন : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির তবলছড়ির মিয়াজি পাহাড় এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited