অহিদুল ইসলাম অভি | ০৬:১৫ পিএম, ২০২৬-০৯-০৫
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবনিযুক্ত পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমাসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের পরিধি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা গেলে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে আরও ভালো খেলোয়াড় উঠে আসবে।
সংবর্ধনার জবাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান। রাঙামাটির তরুণদের প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইয়ুথ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্য, ক্রীড়াপ্রেমী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত ইন্দ্রপুরী সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বà§...বিস্তারিত
নাজিম আল হাসান : বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় রà¦...বিস্তারিত
ঝুলন দত্ত : রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ র্যালি ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে আর্থিকভাবে অসচ্ছল দুস্থ রোগী রাখাল দাসের চক্ষু অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited