রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কমিটি গঠন, সভাপতি শাহারিয়ার ফাহিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৭ পিএম, ২০২৬-১০-১০

রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কমিটি গঠন, সভাপতি শাহারিয়ার ফাহিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম

রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. শাহারিয়ার আদনান ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা স্মারক নম্বর ১০-এর বিজ্ঞপ্তিতে সংগঠনটির গঠনতন্ত্রের ৭.২ ধারা অনুযায়ী এ কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন জুয়েল বড়ুয়া এবং সহসভাপতি হয়েছেন ফারহানা আজাদ রুনা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাসুম কবির।

কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. মহিদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিদার আলম সেতু, দপ্তর সম্পাদক সুব্রত দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম আবির এবং সমাজকল্যাণ সম্পাদক আদেল হোসেন চৌধুরী রয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাইকো সিং চাকমা, টি এম ফজলুল আনোয়ার, মনিরুল ইসলাম বাবুল ও মো. সুজন।

কমিটিটি অনুমোদন দিয়েছেন রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের উপদেষ্টা মো. ইকবাল হোসেন চৌKi ধুরী।