দুর্গাপূজার নিরাপত্তায় রাঙামাটি জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি


অহিদুল ইসলাম অভি    |    ০৮:৫২ পিএম, ২০২৬-১০-১৫

দুর্গাপূজার নিরাপত্তায় রাঙামাটি জেলা পুলিশের বিশেষ প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

ব্রিফিং প্যারেডে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পূজার সময় দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়, যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা যায়।

এ সময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।