আজগর আলী খান | ০৯:৩৫ পিএম, ২০২৬-১০-১৮
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর পাড়া গ্রামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাঠে নিয়োজিত সুপারভাইজারদের হাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য আধুনিক ট্যাব তুলে দেন। পরে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং কার্যক্রমে সক্রিয় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইউছুফ হাসান বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের সময় প্রতিটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করেছে, আজকের এই উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে বর্তমান সরকার তার সেই কথা রেখেছে।
এ সময় তিনি ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম ও অনৈতিক সুবিধা আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর হুশিয়ারি দেন। ইউএনও বলেন, “ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে তথ্য সংগ্রহে নিয়োজিত কোনো ব্যক্তি যদি কারো কাছে অবৈধভাবে টাকা দাবি করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে অপকর্মে লিপ্তদের সরাসরি চিহ্নিত করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
আজ থেকে রাজস্থলীতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে শতভাগ নিখুঁতভাবে এই তথ্য সংগ্রহ করা হবে। তিনি রাজস্থলীর সর্বস্তরের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করতে এবং যেকোনো ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
উদ্বোধনী এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা লিজা চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া , বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন,এমপি প্রতিনিধি জিকু কুমার দে, বিএনপির সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, মহিলা সদস্যা সালমা আক্তার, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতাকর্মী। ১৮ অà¦...বিস্তারিত
আজগর আলী খান : রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুà¦...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (à§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বড়াদম সড়কের লাভ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited