আজগর আলী খান | ০৬:৫০ পিএম, ২০২৬-১০-২০
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৬ নং পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাঙ্গুনিয়ার ৬ নং পোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ।
আগামী নির্বাচনে দলীয় সমর্থন ও মূল্যায়ন প্রত্যাশা করছেন তিনি। মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা কিন্তু পরবর্তী সময়ে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নেননি।
নিজের রাজনৈতিক অবস্থান ও আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাসুদ বলেন, “আমি দলের দুঃসময়ে দলের সঙ্গে ছিলাম।
আওয়ামীলীগ সরকারের আমলে নির্যাতিত নিপিরিত ছিলাম, অনেক মামলা হামলার শিকার হয়েছি। ফ্যাসিসদের অত্যাচারে ভালো করে ঘরে ঘুমাতে পারিনি।
আমার দলের কর্মীদের নির্যাতনের কথা বলতে গেলে আমার চোখের পানি ধরে রাখতে পারিনা। আমি নির্জনে বসবাস করছি আমার তৃনমুল নেতা কর্মীদের নিয়ে।
আমার উপর যে নির্যাতন করছে ফ্যাসিস সরকার তা বলা বাহুল্য। ২০১৬ সালে ইউপি নির্বাচনে অংশ নিয়তে চাইলাম।
পরবর্তী নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করায় আমি নির্বাচনে যাইনি। আমি চাই, দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা বিবেচনা করে আমাকে মূল্যায়ন করবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর ত্যাগ, রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক ছাত্র-ছাত্রীবৃন্দ এà...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি বাজারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে শারদীয় ...বিস্তারিত
আজগর আলী খান : দুর্গাপূজা উদযাপন ঘিরে কোন ধরনের নিরাপত্তা শঙ্কা নেই, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জা...বিস্তারিত
আজগর আলী খান : চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৬ নং পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভà¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এক মাস আগে থেকেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited