আলমগীর মানিক | ০৮:০৯ পিএম, ২০২৬-১০-২১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণ দেখিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
বর্তমানে পর্যটন এলাকায় অবস্থানরত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের আগে বুধবার বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা কর্মসূচির কথা জানান।
একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এবং বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
পূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে পূর্বঘোষিত কর্মসূচি পুনরায় শুরু করা হবে।
আয়োজকদের বিবৃতি অনুযায়ী, সাধারণ যাত্রী ও পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
তবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এ কর্মসূচির কারণ হিসেবে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বন্ধের দাবি তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসনের বন্ধ ঘোষণার পাশাপাশি সড়ক অবরোধের কর্মসূচিতে সাজেকের পর্যটন কার্যক্রম ও যাতায়াত নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে বৃহস্পতিবার সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে পর্যটকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সাজেক ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে প্রশাসন ও পরিবহনসংশ্লিষ্ট সূত্র থেকে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত ইন্দ্রপুরী সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বà§...বিস্তারিত
নাজিম আল হাসান : বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় রà¦...বিস্তারিত
ঝুলন দত্ত : রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য নৌ র্যালি ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে আর্থিকভাবে অসচ্ছল দুস্থ রোগী রাখাল দাসের চক্ষু অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited