নিজস্ব প্রতিবেদক | ০২:১৪ পিএম, ২০২৬-১০-২৬
রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়।
নিহত হরিমনি ত্রিপুরা রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎ একদল বন্য শূকর নেমে এসে তাঁকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তিনি পালানোর চেষ্টা করেন। তবে শূকরের সামনে পড়ে গেলে সেগুলোর আক্রমণে তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর সৎকার সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাঁকে বিষয়টি জানান। এলাকাটি দুর্গম ও দূরবর্তী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান আরও জানান, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited