আল মামুন | ০৮:০৪ পিএম, ২০২১-০৩-৩১
ব্রাহ্মণবাড়িয়া,নারায়ণগঞ্জ প্রেসক্লাবে অগ্নিসংযোগ,সাংবাদিকদের উপর হামলা,সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে আগুন দেয়া এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর,রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসহ হেফাজতের তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
বুধবার (৩১ মার্চ) সকালে খাগড়াছড়ি শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। সর্বস্তরের সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা এতে অংশ নেন।
খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সাবেক সভাপতি নুরুল আজম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,টিভি জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী বিশ্বজিৎ রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন,সাংবাদিক আবু দাউদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশ যখন স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন করছে তখনই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তি দেশের শান্তি বিনষ্টে লিপ্ত রয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সাংবাদিকদের হামলায় জড়িত হেফাজত নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়। সে সাথে হেফাজতের তান্ডবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আহত সাংবাদিকদের যথাযথ পুনর্বাসনেরও দাবি করেন সাংবাদিক নেতারা।
একই সময় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে ও দাষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংস্কৃতিককর্মীরা।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited