আল মামুন | ০৪:১১ এএম, ২০২১-০৪-২০
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধসহ ভয়াবহতা রোধে সরকার ঘোষিত ২য় পর্যায়ের লকডাউন মানছে বাধ্য করছে প্রশাসন। তবে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে লকডাউন অমান্যকারীদের সংখ্যাও কম নয়। তাই লকডাউন কঠোরভাবে পালনে সহায়তায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় জনগণকে আইন মানতে বাধ্য করার লক্ষ্যে মাঠে নেমেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন।
সরকারি নিষেধাজ্ঞা না মানায় প্রতিদিনের মত খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক না পরায় এবং নিয়ম না মানায় চলতি মাসের ১৬,১৭, ১৮ ও ১৯ এপ্রিল স্বর্ণির্ভর,বাস টার্মিনাল, জিরোমাইল ও স্টেডিয়াম এলাকায় ৩৭ জনকে ব্যাক্তিকে অর্থদন্ড দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ০৪ দিনে ৩৭ জনকে মোট ৬,৭৫০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন বলেন, করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সাথে লকডাউনসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited