আল মামুন | ০৪:৫১ পিএম, ২০২১-০৫-০৫
পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির সাংবাদিকরা।
এতে খাগড়াছড়ি জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। বুধবার (৫মে ২০২১খ্রিঃ) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, হামলায় ভুক্তভোগী সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি আবু দাউদ, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, যুগান্তর পত্রিকার প্রতিনিধি সমির মল্লিক, আমাদের সময় প্রতিনিধি রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের প্রতিনিধি অন্তর মাহমুদ, দীঘিনালা প্রেসক্লাব প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র পর হামলাকারী পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন'সহ হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
অন্যথায় প্রশাসন শিগগির এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু কোন ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। পরে মানববন্ধন শেষে, বিক্ষোভ মিছিল বের করে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক অনুপস্থিতে তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ।
উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) পানছড়ি প্রেসক্লাবের জন্য প্রশাসন কর্তৃক প্রস্তাবিত জায়গায় সহকর্মীদের সাথে নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রবীন সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ তা প্রতিবাদ করলে তাঁর নির্দেশে পালিত ক্যাডাররা সত্যজিৎকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা বিক্ষুব্ধ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই জনপ্রতিনিধির ভয়ে দৃশ্যমান কোন প্রতিবাদ উচ্চারণ করতে পারেননি। এই ঘটনায় সত্যজিৎ চাকমা, পানছড়ি থানায় মামলার জন্য লিখিত এজাহার দাখিল করলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভও প্রকাশ করেন সাংবাদিকরা।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited