আল মামুন | ০৯:১৪ পিএম, ২০২১-০৫-০৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম,ছিন্নমুল ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। শনিবার (৮ মে ২০২১) বিকেলে খাগড়াছড়ির বাইতুশ শরফ,খেজুরবাগান,ভাঙ্গাব্রীজ এতিম খানাসহ শহরের পথশিশু ছিন্নমুল অসহায় দেড় শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণকালে নেতৃত্ব দেয় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা। এ সময় যুগ্ম- আহবায়ক মোঃ মনির হোসেন, হৃদয় মারমা, মুন্না চাকমা সদস্য টেপান্তর চাকমা, টুটুল ত্রিপুরা, সাইফুল ইসলাম, মোঃ শাহজালাল, জিৎজয় ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক ক্যজাই মারমা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণ করে ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা জানান, পবিত্র রমজান মাসে মুসলিমদের মধ্যে শান্তির বাণী ও রহমত,ধার্য্য ও সংযমের মাধ্যমে যে শিক্ষা তা সকলে অনুধাবন করে শিক্ষা গ্রহণ করা সম্ভব। শুধু তাই নয়, ধর্মের বাণীতে উৎসাহীত হয়ে সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। ছাত্রলীগ সব সময় সাধারন মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি মন্তব্য করেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited