বয়কে গরম লোহার ছ্যাঁকা; লামায় রেষ্টুরেন্ট পরিচালক কারাগারে


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৩৯ এএম, ২০২১-০৬-০২

বয়কে গরম লোহার ছ্যাঁকা; লামায় রেষ্টুরেন্ট পরিচালক কারাগারে

মধ্যযুগীয় কায়দায় বয়কে হাত-পা বেঁধে নির্যাতন ও গরম লোহার ছ্যাঁকা দেওয়ার ঘটনায় রুবেল ঘোষ নামক এক রেষ্টুরেন্ট পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৩১মে) দুপুরে লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রুবেল। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রুবেল ঘোষ লামা বাজার চৌরাস্তা মোড় হোটেল চৌরঙ্গীর মালিক মৃত রতন ঘোষের বড় ছেলে। এরআগে একই মামলায় রতন ঘোষের আরেক ছেলে সোহেল ঘোষকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। 

গত ২৫ মে দিনগত রাতে থানায় গিয়ে “প্রাণে বাঁচার আকুতি জানিয়ে আশ্রয় চায় সাইফুল ইসলাম” নামক এক যুবক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তার নির্যাতনের খবর। এর পরেই টনক নড়ে পুলিশের। সাইফুলের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেই অভিযানে নামে পুলিশ।

সাইফুল মামলার অভিযোগে উল্লেখ করেন, লামার বাজার চৌরাস্তা মোড়ে অবস্থিত হোটেল চৌরঙ্গীতে বয়ের চাকরি নেন তিনি। কিন্তু  হোটেলের পরিচালনার দায়িত্ব থাকা সোহেল ও রুবেল কথায় কথায় অশ্লীল গালমন্দ এবং শারীরিক নির্যাতন করার কারণে সুযোগ পেলেই পালিয়ে প্রাণে বাঁচ্রা চেষ্টা করে বয়-কর্মচারিরা। সেও এই নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করে পালিয়ে যা। তবে নিস্তার মিলেনি। ধরে এনে হাত-পা বেঁধে আটকে রেখে টানা নয়দিন মারধর ও গরম লোহার রডের ছ্যাঁকা দেয় তাকে। সবশেষে সে থানায় গিয়ে আশ্রয় নেয়।