আল মামুন | ০৫:১২ পিএম, ২০২১-০৬-০২
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ী মো. আবুল বাশার হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকা-ের আসল কারণ বেরিয়ে এসেছে গ্রেফতারকৃত দুই খুনি মো. আব্দুস সালাম ও আনোয়ার হোসেন ওরফে সাগর এর দেওয়া তথ্য থেকে। তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আদালতে। হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।
খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। বুধবার (২ জুন ২০২১) সকালে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মূলত ধার দেওয়া সাড়ে তিন লাখ টাকা চাওয়ায় কাল হয়েছে আবুল বাশারের জীবনে। সে পাওয়া টাকা চাইতে গেলে নির্মমভাবে খুন হয় বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।
হত্যাকা-ে অংশ নেওয়া দুই হত্যাকারীর দেওয়া তথ্যে বিষয়টি জানা যায়। এতে আরো জানানো হয়, হত্যার পর আবুল বাশারের লাশ গুমের চেষ্টা করা হয়। নষ্ট করা হত্যাকা-ের আলামত।
নিখোঁজের এক দিন পর গত ২৮ মে বাড়ি পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আবুল বাশারের ছোট ভাই আবুল কালাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, কয়েক মাস আগে ব্যবসায়ী মো. আবুল বাশারের কাছ থেকে ব্যবসা করার কথা বলে সাড়ে তিন লাখ টাকার ধার নেয় প্রতিবেশী আব্দুল সালাম। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় দুইজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
আবুল বাশারকে গল্প করার কথা বলে নিজের মুরগীর খামারে ডেকে নেয় আবদুস সালাম। এক পর্যায়ে আবদুস সালাম থেকে নিজের পাওনা সাড়ে তিন লাখ টাকা চাইলে আবুল বাশারের সাথে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুস সালাম প্রথমে লাঠি দিয়ে আবুল বাশারের মাথায় আঘাত করে গলায় দড়ি পেচিয়ে হত্যা করে।
এরপর অপর সহযোগী স্থানীয় মো. আনোয়ার হোসেন ওরফে সাগরের সহায়তায় কাঠের বল্লিতে হাত-পা বেঁধে ঝুলিয়ে মূল ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে নিহত আবুল বাশারের বাড়ির পাশের খাদে মরদেহ ফেলে দেয়। এ সময় দায়ের উল্টো দিক দিয়ে মাথার পেছনে আঘাতও করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর তারা পুনঃরায় খামারে ফিরে এসে ঘটনায় ব্যবহৃত আলামত ধ্বংস করে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, মামলায় আসামি অজ্ঞাত হলেও পুলিশ তদন্তে নেমে প্রথমে আনোয়ার হোসেন ওরফে সাগরকে আটক করে। তার স্বীকারোক্তিতে অপর হত্যাকারী আব্দুল সালামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে হত্যাকা-ে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, হত্যাকারীরা নিজেদের আড়াল করার জন্য আবুল বাশারের লাশ উদ্ধার, ময়না তদন্ত ও যানাজাও অংশ নেয় হত্যাকারী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited