থানচিতে ম্যালেরিয়া প্রাদুর্ভাব


থানচি প্রতিনিধি    |    ০৬:৫০ পিএম, ২০২১-০৬-০৫

থানচিতে ম্যালেরিয়া প্রাদুর্ভাব

ডায়রিয়া পরে ম্যালেরিয়া প্রাদুর্ভাব দেখা দিয়ে বান্দরবানে থানচি উপজেলা দুর্গম পাহাড়ী মহল্লাগুলিতে । অভ্যন্তরীণ যোগাযোগ বিছিন্ন কারনে অনেকে থানচি উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি না হয়ে নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিতেছে বলে খবর পাওয়া গিয়েছে ।

গত এক সপ্তাহ ব্যাপী থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  মোট ২০জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে । স্বাস্থ্য কমপ্লেক্স এর ভর্তি হওয়া আক্রান্তরা সুস্থভাবে চিকিৎসা পেলে ও দুর্গম অঞ্চলে আক্রান্তরা চিকিৎসা সেবা পাচ্ছেনা বলে জানিয়েছেন এলাকাবাসী ।

রেমাক্রী  ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈতুই মারমা জানান, গত এক সপ্তাহ ধরে আমাদের ইউনিয়নের বড় মদক এলাকা প্রুসাঅং কারবারী পাড়া ৭-৮জন ছোট মদক সাখয়উ কারবারী পাড়া ৭-৮জন প্রথমে সামান্য জ¦র পরে ম্যালেরিয়া বলে জানা যায় । কয়েকজন থানচি সদর স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেচ্ছে । 

এদিকে তিন্দুৃ ইউনিয়নের ৭.৮ ৯নং ওয়ার্ডে কয়েকটি পাড়া এছাড়াও ফোসাউ কারবারী পাড়ায় কয়েকজন ম্যালেরিয়া আক্রান্ত খবর পাওয়া গিয়েছে । এছাড়াও থানচি সদর ইউনিয়নের টুকটং পাড়াসহ  কয়েকটি পাড়া ম্যারেরিয়া আক্রান্ত ও প্রাদুর্ভাব কথা খবর পাওয়া গিয়েছে ।

এলাকাবাসীরা জানান, বর্ষায় মৌসুমে মশা উপদ্রপ বেশী অনেক পরিবারের মশারি না থাকায় জঙ্গল হতে মশা কামরে এ অবস্থা সৃষ্টি হচ্ছে জানা যায় ।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, বর্ষা মৌসুমে মশা উপদ্রপ বেশী পাহাড়ে মানুষ জুমে কাজ করেন সেখানে অনেক মশা মাছি কামর দিতে পারে তাছাড়াও বাড়ীতে কামর দিতে পারে । সে জন্য ম্যালেরিয়া দেখা দিয়েছে । আমাদের কমপ্লেক্স এর ভর্তি হলে আমরা দ্রুত চিকিৎসা ব্যবস্তা করে থাকি । আমাদের কমপ্লেক্স জনবল স্বল্পতা রয়েছে  তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি ।