আল মামুন | ০৭:৪২ পিএম, ২০২১-০৬-২৪
খাগড়াছড়ির দীঘিনালায় যাত্রীবাহী দুই মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হরিমোহন চাকমা (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন ২১) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর। তিনি জানান, নিহত হরিমোহন চাকমা উপজেলার উল্টাছড়ি চন্দ্রমোহন কারবারিপাড়ার বাসিন্দা। আহত দুজন বাবুছড়া গুচ্ছগ্রামের মো. ভুলু মিয়া (৩৪) ও ধনপাতা এলাকার মঞ্জু চাকমা (৩৮)।
বাবুছড়া ইউপি সদস্য গগন বিকাশ চাকমা জানান, বাবুছড়া নতুন বাজার থেকে ছেড়ে যাওয়া দুটি মাহিন্দ্র'র জারুলছড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত ও আরো দুজন আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুগত চাকমা জানান, দুর্ঘটনার পর তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে আনা হলে হরিমোহন চাকমা মারা যায়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited