আল মামুন | ০৪:৪৭ পিএম, ২০২১-০৭-১৫
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন” করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজন করা হয়। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা,শুভ মঙ্গল কামনা, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে অংশ নেয়।
অনুষ্ঠান চলাকালে মুঠোফোনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা খাগড়াছড়ি জেলা পরিষদসহ সকলকে অভিনন্দন জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ণ গঠনের ফলে বিগত ২৩ বছরে পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের দুয়ার খুলেছে। এরই ধারা অব্যাহত থাকায় পাহাড়ের মানুষ আজ উন্নয়নমূখী এবং সফলতার দিকে এগিয়ে চলেছে। সে সাথে পার্বত্যাঞ্চলের ধারাবাহিক উন্নয়ন তারই সুফল ভোগ করছে বলে মন্তব্য করেন বক্তারা।
এর আগে সকালে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা আয়োজন করে। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: দীর্ঘ ২ যুগের স্বশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited