আল মামুন | ০৪:৫০ পিএম, ২০২১-০৭-১৫
খাগড়াছড়ির সরকারি শিশু পরিবারের এতিম শিক্ষার্থীদের মুখে হাঁসি ফুঁটাতে ঈদুল আযহা উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সরকারি অর্থায়নে শিশু পরিবারের এসব শিক্ষার্থীদের নতুন পোশাক তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের মধুপরস্থ শিশু পরিবারের ৯৩জন শিশুর হাতে তিনি নতুন এই পোশাক তুলে দেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা পড়ালেখা করে একদিন এদেশের সম্পদে পরিণত হবে। নেতৃত্ব দেবে এদেশের। গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এ সময় তিনি শিশুদের প্রতি সকলকে যত্মবান হওয়ার আহবান জানান।
প্রধান অতিথি এসময় খাগড়াছড়ি সরকারি শিশু পরিবারের খোঁজ খবর নেন এবং যে কোন সমস্যা সমাধানের আশ^াস দিয়ে বলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সব সময় শিশু পরিবারের পাশে আছে।
এতে খাগড়াছড়ি জেলা সমাজ সেবার উপপরিচালক মো: মনিরুল ইসলাম,সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজ সেবা অফিসার নাজমুল আহসান,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited