বান্দরবান প্রতিনিধি | ০৯:৫১ পিএম, ২০২১-০৮-১৮
বান্দরবানের বলিপাড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত মর্টার ও রকেট লাঞ্চার নিষ্ক্রিয় করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) বান্দরবানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে বান্দরবানের থানচি উপজেলার তিন্দুমুখ দুর্গম এলাকায় বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল আলম এর নেতৃত্বে একটি বিশেষ থানচির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় উচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটি মর্টার বম্ব ও দুটি আর এল (রকেট লাঞ্চার) এর গোলা উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী ধারণা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলে এসব মর্টার বম্ব ও রকেট লাঞ্চার মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।
নিরাপত্তা বাহিনী বলছে, মাটিতে পুতে রাখা মর্টার বম্ব ও রকেট লাঞ্চার উদ্ধার ও নিষ্ক্রিয় করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আগামীতেও নিরাপত্তা বাহিনী যেকোনো সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীদের নির্মূলে অভিযান অব্যাহত রাখবে।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited