নুরুল কবির | ০৮:২৩ পিএম, ২০২১-০৮-২৯
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, গাছ অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষা করে, গাছ ফুল দেয়, ফল দেয় এবং পরিপক্ক গাছ কাঠ দেয়, অর্থ দেয়, গাছের তুলনা কেবল গাছই, গাছের কোনো বিকল্প নেই। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। তবেই আমাদের পরিবেশ রক্ষা পাবে ও আর্থিক ভাবে আমরা লাভবান হবো।
রোববার সকালে বালাঘাটাস্থ বন নার্সারীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।
মুজিববর্ষ উপলক্ষে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে সংসদ সদস্য-এর জন্য বরাদ্দকৃত ৫ হাজার গাছের চারা বিতরণ উপলক্ষে বান্দরবান বন বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করে।
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. ফরিদ মিঞা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমান ও বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু।
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, একই অনুষ্ঠানে স্ট্রেনথিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট পার্বত্য চট্টগ্রাম হিলট্রাক্টস প্রকল্পের আওতায় ৬২ হাজার ৫০০টি ফলদ, বনজ, ঔষধী শোভাবর্ধণশারী ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা বিতরণ কর্মসূচির আওতায়ও চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান-শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি গাছে চারা তুলে দেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited