নূর হোসেন মামুন | ১২:৫৬ এএম, ২০২০-১০-০৭
কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব কাগজ কল ‘কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম) এর নিরাপত্তা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ হাবীব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৬ই অক্টোবর) মধ্যরাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সি.এস.টি.সি হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় মৃত্যবরণ করেন তিনি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, রাঙামাটির পিসিআর ল্যাব হতে আসে রিপোর্টে গত ১৪ সেপ্টেম্বর তার করোনা পজেটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চট্টগ্রামের সি.এস.টি.সি হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে, মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে কেপিএম কবরস্থানে দাফন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে হাবিব উল্যার স্ত্রী নাজমা বেগম নিনা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার মেয়ে নাঈমা বিনতে হাবিব (অপূর্বা)ও করোনায় আক্রান্ত। স্বামীর মৃত্যুর খবরটি তাকে (স্ত্রী) এখনো জানানো হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৪ ভাই ও ৪ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited