খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:২০ পিএম, ২০২১-০৯-২৮
মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা উপলদ্ধি,সচেতনা বৃদ্ধি, প্রতিরোধ ও নির্মুলের লক্ষ্যে সারাদেশের মত বিশ্ব জলাতঙ্কা দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২১) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মিলনায়তনে “ জলাতঙ্ক : ভয় নয়,সচেতনায় জয় ” এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: রিপল বাম্পী চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদক কর্মকর্তা ডা: মো: নুরুল আফসার,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো: গোলাম আজম। দিবসের প্রতিপাদ্য বিষয় ও করনীয় তুলে ধরেন ডা: রাজস্বী চাকমা।
আলোচনা সভায় বক্তাগণ মরণব্যাধি জলাতঙ্ক রোগের ভয়াবহতা সর্ম্পকে সকলকে সজাগ ও সচেতন হওয়ায় আহবান জানিয়ে বলেন, জলাতঙ্ক রোগের চিকিৎসা সরকারী হাসপাতালে বিনামূল্যে দেয়া হয়।
জলাতঙ্ক প্রতিরোধে গৃহপালিত কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের পক্ষথেকে বেওয়ারিশ কুকুরকে গণটিকা দেয় হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষথেকে জানানো হয়, প্রতিমাসে গড়ে জেলা সদর হাসপাতালে কুকুর কামড়ে আক্রান্ত ১৫০জন টিকা দেয়া হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited