আল মামুন | ১২:৪৪ এএম, ২০২১-১০-০৬
খাগড়াছড়ির রামগড়ে ইটের আঘাতে অচেতন করে অকটেন ঢেলে চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরফিন শরীফ পাটোয়ারীকে (২৬) আটক করেছে। আটক শরীফ রামগড় রেস্ট হাউজের কর্মচারী আবু আহাম্মদের ছেলে।
নিহতের ছেলে অংশেউ মারমা জানান, ঘাতক তাদের প্রতিবেশী। সম্প্রতি সে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় তার বাবা থানায় অভিযোগ করলে সে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৬টার সময় রামগড় পৌরসভার মাস্টারপাড়া নিজ বাড়ির সামনে রাস্তার ধারে বসে ছিল চাইথোয়াই মারমা (৬০)। এ সময় ঘাতক আরফিন শরীফ পাটোয়ারী প্রথমে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে অচেতন করে। পরে শরীরে অকটেন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডা. নরেন চেীধুরী তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মোহাম্মদ উদ্দিন কাজেমী জানান, ঘটনার পরপর ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছে। তদন্তে হত্যার বিসÍারিত কারণ জানা যাবে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited