থানচি প্রতিনিধি | ০৯:২৬ পিএম, ২০২১-১১-২৯
বান্দরবানের থানচিতে মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে গর্ভবতী-দুগ্ধদানকারী মা ও কিশোরীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর’২১) সকালে উপজেলা বলিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাতা সংস্থা ইউএসএআইডি এর প্রজেক্ট স্পেশালিষ্ট (ম্যাটারনাল হেল্থ) ডা: ফারহানা আক্তার।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু এর সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন এর মামনি এমএনসিএসপি প্রকল্পের চীফ অফ পার্টি উম্মে সালমা জাহান, সিনিয়র টেকনিক্যাল (এ্যডভাইজার) সাফিনাজ সুমনা, গ্রীন হিল রাঙ্গামাটি সংস্থার নির্বাহী পরিচালক মংথোয়াইচিং, হেল্থ প্রকল্পের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: উদয় শংকর দেওয়ান ও মামনি প্রকল্পের কক্সবাজার রিজিওনের ডেপুটি ডিরেক্টর মো. সালাহউদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়া সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মামনি প্রকল্পের সিনিয়র ম্যানেজার ডাঃ প্রসুন রায়, ম্যানেজার ক্লিনিক সাপোর্ট ডাঃ আসমা সুলতানা তুলি, ফিরোজ আলম, গ্রীন হিল-সূর্যের হাসি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সাইলুমং মারমা, থানছি উপজেলা মামনি উপজেলা কো-অর্ডিনেটর উচাইং সিন মারমা ও রুমা উপজেলা মুই মং প্রু মার্মা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলে।
আলোচনায় বক্তারা দুর্গম পাহাড়ে গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবায় বিভিন্ন সমস্যা কথা তুলে ধরে বিশদ আলোচনা করেন। আলোচনা শেষে, বলিপাড়ায় গ্রীন হিল পরিচালিত সূর্যে হাসি ক্লিনিক পরিদর্শন করেন দাতা সংস্থা ইউএসএআইডি পরিদর্শন টিম।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited