বান্দরবান প্রতিনিধি | ১২:১৫ এএম, ২০২২-০৩-১২
বান্দরবানে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম দিলদার আলী প্রামাণিক (৪৮)। তিনি লামা উপজেলার লেমুঝিরি এলাকার বাসিন্দা।
জেলা কাগাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিলদার আলী (কয়েদী নং- ৪০২০) এজমা রোগী ছিলেন। বুধবার রাতে কারাগারে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাকর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকাৎসারত অবস্থায় সেখানে তিনি মারা যান। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, দিলদার আলীর সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। গত ১৬ফেব্রুয়ারী তাকে বান্দরবান কারাগারে নেওয়া হয়েছিল। মৃত্যুর অন্য কোন কারণ নেই বলে স্বীকার করেন তারা।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির একটি মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি দিলদার অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানিয়েছেন মাদক মামলার আসামি বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited