নিজস্ব প্রতিবেদক | ১২:৩৬ এএম, ২০২২-০৩-৩০
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, পাহাড়ি তিন জেলায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাহাড়ে কৃষি উন্নয়নেও উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে। পাহাড়ের কমলা, আদা, হলুদ, আঁখ, বাঁশ এমনকি কফি চাষের বিষয়েও উন্নয়ন বোর্ড কাজ করছে। এখন থেকে শুধু অবকাঠামো উন্নয়নই নয় বরং পাহাড়ের কৃষিজাত পণ্য বাজারজাত করণ সুচারু করতেও যথাযথ ভূমিকা পালন করবে উন্নয়ন বোর্ড। কারণ পাহাড়ের মানুষ কঠিন পরিশ্রমের মাধ্যমে যে সব কৃষিপণ্য উৎপাদন করেন নানা জটিলতায় এবং সুচারু বাজার ব্যবস্থাপনার অভাবে তারা সঠিক মূল্যায়ন পায়না।
পার্বত্য চট্টগ্রামে পল্লী অঞ্চলের কৃষিপণ্য সাপ্লাই চেইন ব্যবস্থাপনার আধুনিকিকরণ শীর্ষক প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন সভায় সভাপতির বক্তব্যে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান এই মন্তব্য করেন। কৃষিপণ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপারেশন এবং বিতরন কেন্দ্রের মাধ্যমে পার্বত্য চট্ট্রগামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন বিষয়ে গবেষণা সংক্রান্ত এ আলোচনা সভা মঙ্গলবার (২৯ মার্চ) বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)।
চেয়ারম্যান তার বক্তব্যে আরো বলেন, দীর্ঘদিন যাবত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বাত্য চট্টগ্রামের স্থানীয় জনমানুষের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি বিভাগ/দপ্তর/সংস্থা এবং পার্বত্য জেলা পরিষদসহ অন্যান্যা সংস্থার সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। চাষীদের পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের জন্য প্রত্যন্ত এলাকায় মার্কেট সেড নির্মাণ করা হয়েছে। যার ফলে এখান স্থানীয় চাষীরা উৎপাদিত কৃষি পণ্যের নায্যমূল্য পাচ্ছেন। তিনি আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সমন্বয়ে কাজ করা হবে। মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক উপস্থাপিত গবেষণা উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং পার্বত্য জেলা পরিষদ এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত বলে বার্ড কর্তপক্ষকে অনুরোধ জানান।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপারেশন এবং বিতরণ কেন্দ্রের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন শীর্ষক গবেষণা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বার্ড, কুমিল্লা এর যুগ্ম পরিচালক ফৌজিয়া নাজরিন সুলতানা। অতঃপর উন্মুক্ত আলোচান সভা পর্ব শেষে বিভিন্ন বিভাগ কর্মকর্তারা সুচিন্তিত মতামত পরামর্শ প্রদান করেন। এসময় তরুণ কুষি উদ্যোক্তা সৃষ্টি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চাষী, মার্কেট সংযোগ স্থাপন, এলাকা ভিত্তিক সাপ্লাই চেইন মার্কেট সেন্টার ্স্থাপন, কৃষকদের ঋণের সুবিধা প্রদান, কৃষি পণ্য বাজারজাতকরণ ব্যবস্থাকরন বিষয় বিস্তারিত আলোচনা হয়।
এসময় বোর্ডের সদস্য প্রশাসন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্মসচিব) ও সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, তথ্য অফিসার মিজ ডজী ত্রিপুরা এবং সকহারি পরিচালক সাগর পাল উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কমিল্লা এর অতিরিক্ত মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম, ফৌজিয়া নাজরিন সুলতানা,যগ্ম পরিচালক, আযমা মাহমুদা, যগ্ম পরিচালক, বার্ড কুমিল্লা এবং বার্ডের প্রকল্পের কনসালটেন্ট, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপর কুমার পাল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত, জেলা সমবায় বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited