বান্দরবান প্রতিনিধি | ১১:২৬ পিএম, ২০২২-০৪-১১
বান্দরবানে পৌর শহরে জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬শ মিটার ড্রেণ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহরের আর্মি পাড়া, উজানী পাড়া, ছিদ্দিক নগর, বনরূপা পড়া, নিউ গুলশান, নোয়াপাড়া ,কালাঘাটা এলাকায় এসব উন্নয়ন কাজ চলছে।
সরেজমিনে পৌর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই বান্দরবান শহরের এসব এলাকায় হাটু পানি জমে যায়। এতে চলাচল ও যান চলাচলে দূর্ভোগে পড়ে মানুষ। এমন জলাবদ্ধতার কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বর্ষাকালে শহরের মানুষের কষ্ট লাগবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
সোমবার সকালে বান্দরবান শহরের জজকোর্ট-নোয়াপাড়া সড়কে নির্মাণাধীন ড্রেণ নির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান তদারকি করতে সরেজমিন পরিদর্শণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত। এসময় তিনি টেকসই কাজ করার জন্য ঠিকাদার ও শ্রমিকদের নির্দেশ দেন।
উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে বান্দরবান ও লামা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে মাষ্টার ড্রেন প্রকল্পের আওতায় বান্দরবান পৌর শহরে মোট ৬শ মিটার ড্রেণ নির্মাণ কাজ চলছে। এই কাজ শেষ হলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত সরে যাবে। এতে করে জনদূর্ভোগ কমবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited