নিজস্ব প্রতিবেদক | ০১:২১ এএম, ২০২২-০৪-১২
সোমবার (১১ এপ্রিল) থেকে বিলাইছড়িতেও নানা আয়োজনে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব উদযাপন শুরু হয়েছে। সকালে এ উপলক্ষে বিজু উদযাপন কমিটি ও দোল জিংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বাজার ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা করা হয়।
পরে উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাহাড়ি জনগোষ্ঠীর স্ব-স্ব পোশাক পরিধান করে এক আনন্দশোভা যাত্রা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্টেডিয়ামে এসে শেষ করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মূল অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময় বিজু উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এ সময় ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, দোল জীংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, অনুুষ্ঠান উদযাপন কমিটির সদস্য রঞ্জন তঞ্চঙ্গ্যা, মনীষা দেওয়ান ও বাপ্পি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন। পরে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা ও দোল জীংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited