রাজস্থলীতে তিন ট্রাককে জরিমানা


রাজস্থলী প্রতিনিধি    |    ০৭:২৭ পিএম, ২০২২-০৫-২৩

রাজস্থলীতে তিন ট্রাককে জরিমানা

রাঙামাটির রাজস্থলীতে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রাককে ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মে) সকাল ১১ টায় উপজেলার প্রবেশ মুখে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ।

 

ইউএনও শান্তনু কুমার দাশ জানান, সকালে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ট্রাককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: প্রতিদিন রাজস্থলী চন্দ্রঘোনা  ও বাঙালহালিয়া সড়কে ফিটনেস  ও লাইসেন্সবিহীন, মিনি ট্রাক, পিকাআপ,চাঁদের গাড়ী মাহিন্দ্রা অবৈধ ভাবে চলাফেরা করে। এতে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হতে বঞ্চিত হচ্ছে।