নিজস্ব প্রতিবেদক | ০১:৩৮ এএম, ২০২২-০৫-২৪
খাগড়াছড়ির রামগড়ে ১ লিটারের সয়াবিন তেলের বোতলে ৩০০ গ্রাম তেল কম থাকায় একজন বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এস আমানত নামে একটি কোম্পানির মোড়কে সেলসম্যান (বিক্রয় প্রতিনিধি) মালেক হায়দার সোমবার দুপুরে রামগড় পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় দোকানদারদের কাছে লিটার প্রতি ২১০ টাকা মূল্যে সয়াবিন তেল বিক্রি করছিলেন।
বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম পাওয়া যায়।
ভোক্তাদের পক্ষ থেকে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে নামেন। চৌধুরীপাড়া এলাকা থেকে সয়াবিন তেলসহ ওই সেলসম্যানকে আটক করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘বোতলের গায়ে এক লিটার লেখা থাকলেও ওজনে ৩০০ গ্রাম তেল কম রয়েছে। এটি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এস আমানত কোম্পানির সেলসম্যান মালেক হায়দারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
মালেক হায়দার জানান, ফটিকছড়ির হেঁয়াকো বাজারের মনির হোসেন এস আমানত সয়াবিন তেলের ডিলার। এই ডিলারের সেলসম্যান হিসেবে তিনি চাকরি করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited