আল মামুন | ০২:০১ এএম, ২০২২-০৫-২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা,সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূত্তির প্রতিবাদ জানিয়ে উন্নয়ন বাঁধাগ্রস্থ’র মুল ষড়যন্ত্রকারী,দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের জন্য বিএনপি,ছাত্রদল,যুবদল নেতাকর্মীদের দায়ী করে তাদের প্রতিহত করার স্লোগানে মুখোরিত করে তোলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এসময় বিক্ষোভ মিছিলটি নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে টাউন হল,ভাঙ্গাব্রীজ হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ক্যজাইরী নেতৃত্বে এতে সদস্য দীপন চাকমা,সাবেক জেলা ছাত্রলীগ নেতা রয়েল ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সজীব ত্রিপুরা,সাধারন সম্পাদক ক্যজাই মারমা,সহ-সভাপতি নুরুল কাদের,খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জেনিমং চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুচ্ছাপা চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
নেতাকর্মীরা দেশরত্ম শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকারী ও দেশে বিশৃঙ্খলাকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী জানান। একই সাথে মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষনা দেন। পরে দলীয় কার্যালয়ে গিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশটি।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited