নিজস্ব প্রতিবেদক | ০৮:১৪ পিএম, ২০২২-০৬-০৪
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য তার বাড়ি ও গাড়িতে হামলা ও ভাংচুর করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি সংগঠনটি। শনিবার (০৪ জুন) বিকালে শহরের করা বাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ভাঙ্গাব্রীজ হয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ প্রমুখ। সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উল্লখ্য সকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি ভাংচুর করার সময় পুলিশ তাদের বাধাতো দেয় নাই বরং পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাংচুর ও তান্ডবলীলা চালায়।
অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় জেলা বিএনপি কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন। এর আগে সকালে ওয়াদুদ ভূইয়ার বাড়ীসহ আশপাশে হামলার ঘটনা ঘটে। এসময় ১মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ২টি মোটরসাইকেল ও প্রাইভেট কার ভাংচুর করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আওয়ামীলীগ তাদের ৫/৭জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited