আল মামুন | ১০:৪৫ পিএম, ২০২২-০৮-২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনগুলো।রোববার (২১ আগস্ট ২০২২) বিকেলে খাগড়াছড়ি নারিকেল বাগানস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ মানববন্ধন থেকে হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানসহ জড়িতদের দেশে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। এতে প্রধান ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাতেও সেদিন হত্যার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারী বিএনপি-জামাত জোট বঙ্গবন্ধুর পরিবারকে এই পৃথিবী থেকে নি:চিহ্ন করার চেষ্টা করে মানুষের ভালোবাসায় ব্যার্থ হয়েছিলো।
তারা এখানো আবার শান্তির বাংলায় অশান্তির দাবানল ছড়াতে চেষ্টা করছে। আন্দোলনের নামে জ¦ালাও-পোড়াও করে মানুষ হত্যার চক্রান্ত অব্যাহত রেখেছে অভিযোগ তুলে খুনী জিয়ার পুত্র আখ্যায়িত করে তারেককে ২১ আগস্ট গ্রেনেট হামলার মুল হোতা দাবী করে দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসির দাবী জানান।
এছাড়াও খাগড়াছড়িতে বসে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া মানুষ হত্যা ও লাশের রাজনীতি করার ঘোষনা দিয়ে অরাজকতা সৃষ্টিতে লিপ্ত রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ তোলেন। এর আগে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত আইভি রহমানসহ সকলকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নীরবতা করে মানববন্ধনে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা।
মানববন্ধনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এর সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,যুগ্ম সম্পাদক এমএ জব্বার,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,সদস্য নুরুল্লাহ হিরো,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন এতে বক্তব্যে রাখেন।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা,তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপরা, পাজেপ সদস্য মাঈন উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম,পরিষদ সদস্য নিলোৎপল খীসা,জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য শতরূপা চাকমা।
কর্মসূচীতে সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা,জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা, জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য্যসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited