আল মামুন | ১২:৪৬ পিএম, ২০২২-০৮-২৯
খাগড়াছড়ি রামগড় উপজেলায় সোমবার (২৯ আগস্ট ২০২২) একইস্থানে একই সময়ে ছাত্রলীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে থাকায় ১৪৪ ধারা জারি করেছে রামগড় উপজেলা প্রশাসন।
রবিবার (২৮ আগস্ট) রামগড় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ আদেশে ১৪৪ ধারা জারি করে। জানা যায়, বিএনপি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পালনের অনুমতি চেয়ে উপজেলা শাসনে আবেদন করে।
একই সময় ও স্থানে রামগড় উপজেলা ছাত্রলীগও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। তাই বিশৃঙ্খলার আশঙ্কায় ১৪৪ ধারা জারী করে রামগড় উপজেলা প্রশাসন।
রামগড় উপজেলা আদেশে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌরসভার মাস্টারপাড়া (সিনেমা হল) থেকে পৌর ভবন পর্যন্ত এলাকায় ফৌজধারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেত জারি করা হয়েছে।
এসময়ে এসব এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম গনজমায়েত ও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা সকল কাযক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, যে কোন ধরনের আনুষ্ঠানে আয়োজনে একসাথে ৪ জনের অধিক ব্যক্তি জমায়েত হতে পারবে না।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজে জড়িত ব্যক্তিবর্গের জন্য প্রযোজন্য হবে না।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited