নিজস্ব প্রতিবেদক | ০৫:৩১ পিএম, ২০২২-০৮-২৯
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১শ লিটার দেশীয় চোলাই মদ ও সিএনজিসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ আগষ্ট) সকালে বাইশারী ইউনিয়নের বাজার এলাকায় বাইশারী-ঈদগড় সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বাইশারীর ইউনিয়নের মীর আলমের ছেলে রবি উল্লাহ(৩৩), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ফরিদুল আলমের ছেলে মো: রবি (২৭) ও অপর একজন ঈদগাঁ উপজেলার ইসলামাবাদ গ্রামের আবু তালেবের ছেলে মো: সাইফুল ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার এসআই হাবিব ও তপু শাহা'র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাইশারী-ঈদগড় সড়ক থেকে একশত লিটার দেশীয় তৈরী মদ ও সিএনজি সহ তিনজনকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, আটককৃত তিন ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited