বান্দরবানে বৈদ্যকে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩১ পিএম, ২০২২-০৮-৩০

বান্দরবানে বৈদ্যকে গুলি করে হত্যা

 বান্দরবান রোয়াংছড়িতে মংসাই মারমা (৪৮) নামের এক বৈদ্যকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। 

তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে জানা যায়নি। সে ওই গ্রামের বৈদ্য বলে জানা গেছে।

৩০ শে আগষ্ট মঙ্গলবার দুপুরে তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খতং প্রু পাড়ায় এই ঘটনাটি হয়।

নিহত ব্যাক্তি মং সাই(৪৮) মারমা।সে তারাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খতং প্রু পাড়া মৃতঃ চিংহলা মং ছেলে।

তারাছা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উনুমং মারমা তথ্যটি নিশ্চিত করেছেন।