নিজস্ব প্রতিবেদক | ০২:৩২ এএম, ২০২২-০৯-১৬
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নামফলক উন্মোচনের মাধ্যমে 'সহকারী প্রকৌশলীর কার্যালয়' এর শুভ উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব ফিরোজ আলম চৌধুরী।
সাথে ছিলেন অত্র অধিদপ্তরের খাগড়াছড়ি বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব রেবেকা আহসান, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফলক উন্মোচনের পর উপজেলা থানা মসজিদের সহকারী ইমাম কর্তৃক দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। এরপর ফিতা কেটে অফিসে প্রবেশ এবং পরিদর্শন করেন আগত কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তির পর অত্র উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চলামান মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন এবং সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।
দিনব্যাপী পরিদর্শন কালীন সফরে সাথে ছিলেন মহালছড়ি উপজেলার সহকারী প্রকৌশলী আইয়ুব আলী আনছারী এবং পানছড়ি উপজেলার সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার।
এর আগে খাগড়াছড়ি থেকে আসার সময় বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলার সহকারী প্রকৌশলীর কার্যালয়ের চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট নতুন ভবনের নির্মান কাজ শুরু করার জন্য লে-আউট প্রদান করেন। এবং লক্ষ্মীছড়িতে আগমনের সাথে সাথে সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অত্র উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited