আল মামুন | ১২:২৭ এএম, ২০২২-০৯-১৯
তিন দিনব্যাপী সেক্টর আন্ত:ব্যাটালিয়ন কুস্তি প্রতিয়োগিতার উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়িতে। রোববার (১৮সেপ্টম্বর ২০২২) সকাল ১০টায় খাগড়াছড়ির ঐতিহাসিক জেলা স্টেডিয়ামের ইনডোরে এই কুস্তি প্রতিয়োগিতার উদ্বোধন করা হয়।
বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত কুস্তি প্রতিয়োগিতা সেক্টর কমান্ডার এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি।
তিনি বলেন,‘খেলাধুলা মানুষ ও জাতিতে জাতিতে ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস ও মনোবল প্রকাশ পায়। সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। এ লক্ষকে সামনে রেখেই এ ধরবেন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিযোগীতায় মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন,পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন,বাববুড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন,বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন,খাগড়াছড়ি সেক্টর ৩২ বিজিবি ব্যাটালিয়ন এর ৮০ জন কুস্তি খেলোয়ার অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর ও অধীনস্থ ইউনিটের কর্মকর্তাবৃন্দরা অংশ নেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited