আল মামুন | ১০:১৫ পিএম, ২০২২-০৯-১৯
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুই প্রু চৌধুরী অপুর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২২) সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগ ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠন।
দোয়া ও মিলাদ মাহফিলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন চৌধুরী,সদস্য এড.নুরুল্লা হিরো, সদস্য ও খাগড়াছড়ি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন, সদস্য সালেহ আহমদ,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জাবেদ হোসেন,সহ সভাপতি ফরিদ-উজ-জামান স্বাধীন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম, জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য,জেলা শ্রমিক লীগের আহবায়ক জানু সিকদার এতে অংশ নেন।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে খাগড়াছড়ি জেলা পৌর,সদর আওয়ামীলীগসহ ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংগঠনের শীর্ষ এই দুই নেতার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন। এতে বিভিন্ন মসজিদের ইমামসহ ওলামা লীগের নেতৃবৃন্দরাও অংশ নেয়।
এছাড়াও একই সময় মিলনপুর বৌদ্ধ মন্দিরে দুই নেতার রোগ মুক্তিসহ আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আগামীকাল খাগড়াছড়ি জেলা সদরের আনন্দনগর কালী মন্দিরে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited