আল মামুন | ০২:৪৩ এএম, ২০২২-১০-১৫
সারাদেশ থেকে বাছাইকৃত অ্যাডভেঞ্চার প্রেমীদের নিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে হাইকিং ইন খাগড়াছড়ি-২০২২। শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) সকালে খাগড়াছড়ির বানৌক রিসোর্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সুবিনয় ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী অনুষ্ঠান সমন্বয়কারী অপু দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুবিনয় ভট্টাচার্য্য, আমরা দেশের তরুণ সমাজকে অ্যাডভেঞ্চার কার্যক্রমও অ্যাডভেঞ্চার ক্রীড়া অনুশীলনের মাধ্যমে তাদের সুশৃঙ্খল জীবন-যাপন, ব্যক্তিত্বের উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে। অ্যাডভেঞ্চার পর্যটন বিকাশ ও প্রকৃতি নির্ভর ইকো ট্যুরিজম বাস্তবায়ন ফাউন্ডেশনের অন্যতম লক্ষ।
এতে করে তরুন তরুণীদের মানসিক ও শারিরীক বিকাশ উদ্ভুদ্ধ করা হবে এবং পাহাড় ও সমতলের মানুষের মধ্যে মেল বন্ধন তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ উদ্দেশ্যে আমরা যুব সমাজকে নিয়ে নানা আয়োজন করে থাকি। হাইকিং ইন খাগড়াছড়ি তেমনি একটি আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, দিনে দিনে মানুষের মধ্যে অ্যাডভেঞ্চাররর প্রতি আকর্ষণ বাড়ছে। এখন মানুষ সুযোগ পেলে ঘুরতে যায়। তরুণরা ঘর আর মুঠোফোন নির্ভর হচ্ছে। তাদের মোড় ঘুরাতে অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
বন জলজ প্রাণী বিপন্ন হচ্ছে জানিয়ে তিনি আরে বলেন,ছড়া শুকিয়ে যাচ্ছে কােণে অকারণে বন উজাড় হচ্ছে। এসব আমাদের পরিবেশের জন্য হুমকি। অংশগ্রহনকারীরা এসব বিষয়ে সম্মুখ ধারণা অর্জন করে প্রাণ প্রকৃতি অক্ষুন্ন রেখে পর্যটনখাতকে সমৃদ্ধ রাখতে ভুমিকা রাখার অনুরোধ জানান।
দুইদিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে বাছাইকৃত ২৮জন তরুণ-তরুণী অংশ নিচ্ছে। অংশগ্রহনকারীরা জেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, হাইকিং, পর্যটনখাতের বিকাশে ভুমিকা নিয়ে সম্মুখ ধারণা অর্জন করবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি পৌরসভার সহযোগীতায় আয়োজিত ইভেন্টটি আগামী ১৫অক্টোবর অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাডভেঞ্চার দেশের তরুণ সমাজকে অ্যাডভেঞ্চার কার্যক্রম ও অ্যাডভেঞ্চার ক্রীড়া অনুশীলন এর মাধ্যমে তাদের সুশৃঙ্খল জীবন যাপন, ব্যক্তিত্বের উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited