আল মামুন | ১২:৪৮ এএম, ২০২২-১০-১৭
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) ৩য় ও ৪র্থ পর্যায়ের সংসদ সদস্যর অনুকুলে প্রাপ্ত অর্থ বরাদ্দে খাগড়াছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে মাইকসহ বাদ্যযন্ত্র,অসহায় পরিবারকে নগদ অর্থসহ বেকারত্ম দুরীকরণে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার খাগড়াছড়ি কদমতলীস্থ এমপির বাংলোয় এসব অনুদান তুলে দেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
তিনি বলেন, পাহাড়ে বেকারত্ম দুরীকরণে চেষ্টা আমাদের সকলকে করতে হবে। তাই সুদুর প্রসারী পরিকল্পনা থেকে রেকারদের জন্য অর্থ উপার্জনে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে। যাতে করে এই হাতের কাজ থেকে যে অর্থ আসবে সে টাকায় তাদের কিছুটা হলেও চলার ব্যবস্থা হয়। নিজেরা সচেতন হলে আর সঠিক পরিকল্পনা থাকলে এটি সেলাই মেশিন দিয়েও বেকারত্ম দুর করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আগতদের প্রতি বেকার না থেকে নিজেদের স্বাভলম্বী হতে নানা দিক নির্দেশনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি আরো বলেন, সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে মনোযোগ দিয়েছে। বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা ছাড়াও স্থানীয় সরকারের মাধ্যমেও প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার কাজ করছে। কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও কর্মক্ষম মানুষের জন্য ভাতা দিয়ে প্রণোদনা দিচ্ছে। দেশে-বিদেশে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির পাশাপাশি দেশেও কম সুদে নানা ধরনের ঋণের সুযোগ করে দিচ্ছে। তাই সরকারের প্রদেয় সুযোগ এবং সুবিধাকে নিজের মনে করে আদায় করে নিয়ে নিজের পায়ে নিজেরা দাঁড়াবার সময় এখনই।
এতে সাংবাদিক আব্দুর রহমানের সঞ্চালনায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরার সভাপতিত্বে মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানের মধ্যে ১টি মন্দিরে হারমোনিয়াম ও ত্রিপুরা সাংস্কতিক ফোরামকে কি-বোর্ড,১টি প্রতিষ্ঠানকে বাদ্যযন্ত্র, অসহায় এক পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং ১৬ অসহায় পরিবারের সদস্যর মাঝে সেলাই মেশিন তুলে দেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited