বান্দরবান | ০৩:০৬ পিএম, ২০২২-১২-২৮
পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর কোন সম্পৃক্ততা নেই বলে নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন। আজ বুধবার সকালে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ এ কথা জানান। সম্প্রতি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তাদের সংগঠনের সাথে পাহাড়ের ম্রো, লুসাই, বম, খুমি, খেয়াং সহ ছয়টি জনগোষ্ঠী জড়িত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এরকম দাবি তুলার পর নৃগোষ্ঠীগুলোর নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, সিংইয়ং খুমি, খুমি সম্প্রদায়ের প্রতিনিধি লেলুং খুমি, খেয়াং সম্প্রদায়ের প্রতিনিধি ম্রাসা খেয়াং সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন এখনো কেউক্রাডং তাজিনডং এলাকায় কেএনএফ এর তাৎপরতা রয়েছে। তারা অপহরণ চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের কারণে স্থানীয়রা এখন আতঙ্কিত ও অতিষ্ঠ। এসব সন্ত্রাসীদের নির্মূলের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। উল্লেখ্য বান্দরবান ও রাঙ্গামাটির জেলার মায়ানমার ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় দীর্ঘ দুমাসের বেশি সময় ধরে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সন্ত্রাসী কর্মকান্ড ও জঙ্গি তৎপরতা দমনে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযান চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited