বান্দরবান | ০৬:৩১ পিএম, ২০২৩-০১-০৩
বান্দরবান রিজিয়নের অধীনস্থ ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং লায়ন্স ক্লাব, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে বান্দরবানের সকল উপজেলায় বসবাসরত অসহায় ও দুস্থ জনগণের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে ১৭১ জনকে বিনামূল্যে চক্ষু সেবা এবং ঔষুধ বিতরণ করা হয়। এছাড়াও, রোগীদের মাঝে চশমা বিতরণের জন্য তাদের ঠিকানা লিপিবদ্ধ করা হয় এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় চক্ষু সেবা ক্যাম্পেইনে রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ভারপ্রাপ্ত অধিনায়ক, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স মেজর মুহাম্মদ আনোয়ারুল হক, এমপিএইচ এবং লায়ন নুর মোহাম্মদ বাবু, লায়ন্স ক্লাব চট্টগ্রামসহ চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডা স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী জনসাধারণের আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বান্দরবান জেলায় মুরং, ত্রিপুরা, চাকমা, মার্মা, তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ বসবাস করে। দূর্গম পাহাড়ি এলাকার অনেকেই প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে থাকে। এই সকল জনগোষ্ঠীর সার্বিক সহায়তায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited