বান্দরবান | ০৮:৫৪ পিএম, ২০২৩-০১-২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১ বিজিবি)'র আয়োজনে পিঠা উৎসব-২০২৩ উদযাপন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১জানুয়ারি) সকাল ১০ টায় ১১বিজিবির নিজস্ব মাঠে জোন কমান্ডার লে.কর্নেল রেজাউল করিমের উপস্থিতিতে পিঠা উৎসব-২০২৩ সম্পন্ন হয়। এই পিঠা উৎসবে দেশের ৬৪ জেলার প্রায় ৩০ধরণের পিঠার দেখা মিলে এবং গানে গানে পিঠা উৎসব নামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এই পিঠা উৎসবে প্রধান অতিথি লে.কর্নেল রেজাউল করিম বলেন,সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ সাম্প্রদায়িক সম্প্রীতির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশ মাতৃকার সেবায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নিরলস কার্যক্রমকে আরও বেগবান করার জন্য প্রয়োজন বিনোদনমূলক কার্যক্রম। সেজন্য এই পিঠা উৎসবের আয়োজন। তিনি আরও জানান, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ঋতুর কালচক্রে বৈচিত্রময় এই শীতের আগমনে গ্রাম-গঞ্জে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠার আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক,কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডারের দিক নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র আয়োজনে এই পিঠা উৎসব করা হয়। এই উৎসবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)'র সকল সদস্য সপরিবারে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)সহ ইউনিটের অফিসারবৃন্দ,জুনিয়র কর্মকর্তা,অন্যান্য পদবীর সৈনিক,অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited