খাগড়াছড়ি প্রতিনিধি | ০২:১৯ পিএম, ২০২৩-০১-২৩
খাগড়াছড়ির দীঘিনালার উদালবাগান এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩শতাধীক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন দীঘিনালা সেনা জোন। দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ (পিএসসি) উপস্থিত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন।
রবিবার সকালে দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় উদালবাগান উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরন অনুষ্ঠানে দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে স্থানীয় কার্বারীদের (পাড়া প্রধান) সাথে মত বিনিময় করেন জোন অধিনায়ক। এসময় জোন অধিনায়ক কার্বারীদের উদ্দেশে বলেন, "স্থানীয়দের সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী সবসময় পাশে রয়েছে। একেকজন কার্বারী একেকটি পাড়ার নেতৃত্বে রয়েছেন। নিরাপত্তাসহ পাড়াবাসীর যেকোন সমস্যার কথা জানাবেন। সমস্যা সমাধানে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হবে।"
কম্বল পাওয়া কার্বারীটিলা এলাকার ফুলমালা চাকমা (৬৫), এবং বড়াদম এলাকার পেডা চাকমা (৬২) জানান, হতদরিদ্র তারা। সম্প্রতি শীত অনেক বেড়েছে। এসময় সেনাবাহিনীর কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন।
এর বাহিরে একই দিন দীঘিনালা জোন সদরে পাশ্ববর্তী দরিদ্র শীতার্ত ৫০জনের মাঝেও কস্বল বিতরণ করা হয়। ৫০ টি কম্বল বিতরন করা হয়। মেজর নাহিদ হাসান পি এস সি এবং ক্যাপ্টেন এম এ মোমেন সিহাব এগুলো বিতরণ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited